বছরের শুরুতেই রঙিন মাওয়া বিরিয়ানি

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৯:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Biriyani-নতুন বছরের বার্তা সকলের ঘরে ঘরে পৌছে গেছে। আর নিশ্চয় আপনার ঘরেও চলছে উৎসবের আমেজ। এর সাথে একটু বাড়তি আনন্দ যোগ করতে ঝটপট রান্না করে ফেলুন রঙিন মাওয়া বিরিয়ানি। তাহলে এক্ষুনি জেনে নিন রান্নার নিয়ম।

 

উপকরণ:

-গরুর মাংস হাড়সহ মাঝারি আকারে কাটা ২ কেজি
-পোলাওয়ের চাল ১ কেজি
-ঘি আধা কাপ
-দই ২ কাপ
-মাওয়া গুঁড়া আধা কাপ
-তেল পরিমাণমতো
-আলু আধা কেজি
-পেঁয়াজ মিহি করে বাটা ১ কাপimages
-আদা বাটা ৩ টেবিল চামচ
-রসুন বাটা ৪ টেবিল চামচ
-জায়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ পরিমাণ মতো
-শুকনা মচির এবং কাবাব কাটি ২ টুকরা (একসঙ্গে টেলে গুঁড়া করে নিন)
-কাঁচা মরিচ সামান্য
-লবণ স্বাদ মতো
-হলুদ রং সামান্য
-গোলাপ জল ১ চা চামচ
-আলুবোখরা ১০-১২টি
-পানি পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী:

গরুর মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর মাংসে সব উপকরণ দিয়ে মাখিয়ে ৩ ঘণ্টা রেখে দিন।এবার ঘিয়ের মধ্যে পেঁয়াজ বাদামি করে ভেজে রাখুন। আলুতে জরদার সামান্য রং, আদা, রসুন ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখিয়ে, ভেজে রাখুন। একটি পাতিলে তেল গরম করে এতে টুকরা পেঁয়াজ হালকা ভেজে নিন। পরে এতে মাখানো মাংস দিয়ে ভালো কbiriyaniরে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস ভুনা ভুনা হলে এতে একে একেকাঁচামরিচ, গরম মশলা গুঁড়া, গোলাপজল, মাওয়া গুঁড়া দিয়ে নামিয়ে রাখুন। এরপর রান্না করা মাংস পাতিল থেকে তুলে এতে ঝরানো চাল, সামান্য লবণ দিয়ে ভাজুন। চাল ভাজা হলে এতে পরিমাণমতো গরম পানি এবং কাঁচামরিচ ও সামান্য হলুদ রং গোলাপজলের সঙ্গে মিশিয়ে ঢেকে ১০ মিনিট মৃদু আঁচে রান্না করুন

 

 

আরও ৫ মিনিট। পোলাও রান্না হলে অর্ধেক পোলাও তুলে এতে রান্না করা মাংস আর পোলাও এবং আলু বিছিয়ে ঢেকে রাখুন।তারপর ৫ মিনিট পরে নামিয়ে মনের মতো সাজিয়ে পরিবেশন করুন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G