মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

uytuমিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২০১৬ ব্যাচে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগ দিবে। এক বছরের প্রবেশনকাল শেষে প্রার্থীদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতাঃ অর্থনীতি, অ্যাকাউন্টিং, গণিত, পরিসংখ্যান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, হিউম্যান রিসোর্স, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন বা এই সংক্রান্ত কোনো বিষয়ে এমবিএ, এমবিএম, এমএসএস বা মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।

বয়সঃ ২৪ জানুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন ও কর্মস্থলঃ এক বছর প্রশিক্ষণকালে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা। পরবর্তীতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি স্থায়ীকরণের পর নির্ধারিত বেতন ৮৫ হাজার টাকা। নিয়োগপ্রাপ্তদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যেকোনো কার্যালয়ে নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটের (www.mutualtrustbank.com) মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমাঃ ২০ ফেব্রুয়ারি ২০১৬।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুনঃ

gtrftr

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G