রংপুরে আটক ৬০

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

atokচলমান হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে রংপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ১৫ জনের মধ্যে বিএনপির ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি তামজিরুল ইসলাম (৩০) ও ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলালসহ (৩৫) ১০ জন এবং জামায়াতের ৫ কর্মী রয়েছেন।

এদিকে জেলা পুলিশ একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় জড়িত থাকায় ৪৫ জনকে গ্রেফতার করে।

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G