রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus fire 22রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে একটি যাত্রীবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে একদল দুর্বৃত্ত ওই গাড়িটির গতিরোধ করে আগুন লাগিয়ে দেয়।

এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানচলাচলও বন্ধ হয়ে যায়।

একতরফা নির্বাচনের প্রতিবাদ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নতুন করে রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল ঘোষণার পরপরই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।

প্রতিক্ষণ/এডি/রাহাত

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G