সন্তানের অপেক্ষায় মা খালেদা

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaledaপ্রিয় ছেলেকে শেষ বারের মতো দেখতে গুলশানের নিজ কার্যালয়ে অধীর হয়ে অপেক্ষা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বেশিরভাগ সময় খালেদা জিয়া ঘুমের মধ্যে থাকলেও মঙ্গলবার সকাল থেকে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

গুলশানের একটি সূত্র জানায়, সকাল খেকে বিষন্ন মনে কাতর হয়ে আছেন খালেদা জিয়া। ছেলের মুখটি শেষ বারের মতো দেখতে তিনি পাগলপ্রায় হয়ে আছেন। খালেদা জিয়ার নিকতাত্মীয়রাও সঙ্গে রয়েছেন। সকাল থেকেই তিনি কিছুই খাননি। এমনকি কিছুটা অস্বাভাবিক আচরণও করছেন তিনি।

আরেকটি সূত্র জানায়, কোকোর অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বেগম জিয়া। এজন্য তিনি জ্ঞান ফিরে ফেলেই বারবার চিৎকার করে কান্না করছেন।

সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে দেখানোর জন্য কোকোর মরদেহ নিয়ে আসা হবে গুলশান কার্যালয়ে। এখানে প্রায় ৩ ঘন্টা তার মরদেহ রাখা হবে।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G