সন্ধ্যার নাস্তায় ‘নুডুলস কিমা অমলেট’

প্রকাশঃ সেপ্টেম্বর ৯, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

noodles

আমাদের দেহে প্রোটিনের ঘাটতি রয়েছে অনেক। এই ঘাটতি দূর করতে ডিমের কোন জুড়ি নেই। ডিমের তৈরি অমলেট আমরা সকলেই বেশ পছন্দ করি। সন্ধ্যার নাস্তায় ডিমের অমলেট এবং ১ কাপ চা সন্ধ্যার আড্ডাটাই বেশ জমিয়ে তোলে। আজকে আপনাদের জন্য রইল অসাধারণ মজাদার একটি রেসিপি ‘নুডুলস কিমা অমলেট’ ।

 উপকরণঃ

-২৫০ গ্রাম কিমা

noodls1-১ প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস

-৬ টি ডিম

-২ টি পেঁয়াজ কুঁচি

-২ টি কাঁচামরিচ কুঁচি

-লবণ স্বাদমত

-সামান্য গোলমরিচ গুড়ো

-তেল পরিমাণ মত 

পদ্ধতিঃ
প্রথমে কিমা সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর নুডুলসও পানিতে সেদ্ধ করে নিন। একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে এতে পেঁয়াজ কুঁচি,  নুডুলসের মশলা দিয়ে নেড়ে দিন। এতে সেদ্ধ করা কিমা আর কাঁচা মরিচ কুঁচি দিয়ে ভেজে নিন। তারপর সেদ্ধ নুডুলস দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন। একটি পাত্রে ডিম নিয়ে একটু লবণ ও গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। একটি ননস্টিকি প্যানে তেল গরম করে অমলেট ভাজার মত ডিম ভাজুন। ডিমের উপরে অর্ধেক পাশে কিমা এবং নুডুলসের পুর দিয়ে বাকি ডিমের অর্ধেক পাশ ভাঁজ করে দিন। ভালো করে ভাজা হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সস দিয়ে। ব্যস তৈরি আপনাদের ভিন্নধর্মী মজাদার ‘নুডুলস কিমা অমলেট’।

 

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G