সন্ধ্যার নাস্তায় সুস্বাদু পাও ভাজি

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

paoভারতের পশ্চিমাঞ্চলের একটি সুস্বাদু ও জনপ্রিয় খাবারের নাম পাও ভাজি। স্যাটেলাইট টেলিভিশনের বদৌলতে আমরা অনেকেই  নিশ্চই এই নামের সাথে পরিচিত। অনেকে হয়তো বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইতোমধ্যে নিয়েছেন এর স্বাদ। সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন পাও ভাজি আপনার পরিবারে সবাই সকাল বা বিকালের নাস্তা হিসাবে খুবই পছন্দ করবে নি:সন্দেহে।

আসলে পাও বা ঘিয়ে ভাজা বন রুটির সাথে বিশেষ ধরণের সবজি দিয়ে তৈরী করা হয়  সুস্বাদু । তবে এই খাবারটিকে সুস্বাদু করেছে এতে হরেক মসলার ব্যবহার। কিন্তু স্বাদের জন্য মসলা তো লাগবেই। তাই আসুন ঘরে বসেই ঝটপট বানিয়ে নেই সুস্বাদু পাও ভাজি।

যা যা লাগবে:
* পাও (বন রুটি) ৪ পিস
* আলু সেদ্ধ আধা কেজি
* মটরশুটি বাটা ১ কাপ
* ঘি ১৫০ গ্রাম
* আদা বাটা ২ চা চামচ
* রসুন বাটা ২ চা চামচ
* টমেটো ছোট টুকরো ১ কাপ
* ধনিয়া পাতা ১ কাপ
* কাঁচা মরিচ ২-৩ টা
* মরিচের গুড়া ১ চা চামচ
* লেবুর রস ১ টেবিল চামচ
* পেঁয়াজ ১ টি (কুচি করা)
* লবন স্বাদ মতো
* পাও ভাজি মসলা

পাও ভাজি মসলা বানাতে লাগবে:
* ২ চা চামচ ধনিয়া বাটা
* ১ চা চামচ জিরা বাটা
* আধা কাপ তেতুল গোলা পানি
* কাঁচা আম পেস্ট করা ২ চা চামচ
* লং ২ টা
*  দারুচিনি এক টুকরো
*  এলাচ ২টা

যেভাবে করবেন:

আলু সেদ্ধ করে পেস্ট করে নিন। এবার একটা কড়াই গরম করে কাঁচা মরিচ, আদা বাটা, রসুন বাটা দিন। ১০০ গ্রাম ঘি দিয়ে ভাজতে থাকুন। যখন লালচে রং হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি যোগ করুন।
এবার টমেটো, মরিচের গুড়া এবং পাও ভাজি মসলা মিশিয়ে নাড়তে থাকুন।
সেদ্ধ আলুর পেস্ট, মটরশুটি পেস্ট, আধা কাপ পানি এবং ২ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন।
স্বাদ মতো লবণ যোগ করুন।
যখন রান্না হয়ে আসবে তখন লেবুর রস এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলুন।
কড়াইতে পাও গুলো(বনরুটি) একটু ঘি দিয়ে ভেজে নিন।

ব্যাস হয়ে গেল সুস্বাদু মজাদার পাও ভাজি। সালাদ দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

প্রতিক্ষন/এডি/এএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G