সুবহানের আপিল আজ

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

subhanজামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান ফাঁসির দন্ড থেকে খালাস চেয়ে আজ বুধবার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করবেন।

মঙ্গলবার সুবহানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বুধবার সকালে আপিল দায়েরের পর দুপুর ১২ টায় আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে এ বিষয়ে প্রেস বিফ্রিং করা হবে।’

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মাওলানা সুবহানকে ফাঁসির দণ্ডাদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ আট ধরনের নয়টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে।

প্রতিক্ষণ/এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G