সুস্বাদু লেমন চিজ কেক

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

lemon

চিজ কেকতো সবাই খেয়েছেন। কিন্তু লেবুর ঘ্রাণে লেমন চিজ কেক কি কখনো খেয়ে দেখেছেন? চলুন আজ জেনে নিই কীভাবে তৈরি করতে হয় এই সুস্বাদু কেক।

উপকরণঃ

১. ক্রিম চিজ -২৫০ গ্রাম

২. ক্রিম-১ টিন

৩. সাদা জেলোটিন -১ প্যাকেট

৪. ঘন দুধ -১ কাপ

৫. চিনি -১ কাপ

৬. লেমন জেলো -১ প্যাকেট

৭. লেবুর রস-২ টেবিল চামচ

৮. মাখন-১০০ গ্রাম

৯. মারি বিস্কুট গুঁড়ো  -১ প্যাকেট

১০. লেবু গোল করে কাটা -৮/১০ টা

প্রণালিঃ

  • প্রথমে বিস্কুট গুঁড়ো আর মাখন ভালো করে মাখিয়ে কেক মোল্ডের নীচে সমানভাবে বিছিয়ে ১০ মিনিট ফ্রীজে রাখতে হবে।
  • এইবার লেবু কাটা আর লেমন জেলো বাদে বাকী সব উপকরণ একসাথে বিট করে বিস্কুটের লেয়ারের উপর সমান করে ঢেলে দিয়ে ২০ মিনিট আবার ফ্রীজে রাখতে হব।
  • এইবার লেমন জেলো বানিয়ে এর উপর ঢেলে তার উপর লেবু কাটা সাজিয়ে ফ্রীজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G