দু্ই প্রধান শেয়ার বাজারে লেনদেন বেড়েছে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

dse_3_655906250দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও  অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৭৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১২২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হয়েছে মোট ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৯৬ কোটি ১০ লাখ টাকা।

এর আগে বেলা ১১টা ৩৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৫ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ২৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১২৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

লেনদেন হয় মোট ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৩ কোটি ১১ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G