সোহরাওয়ার্দী উদ্যানে ‘অরক্ষিতা’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে চলছে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদের সহযোগিতায় আয়োজিত এই সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে চলছে এই উৎসব।
মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল ৪টা থেকে দলীয় নৃত্য, পথনাটক এবং মঞ্চনাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
৮ ফেব্রুয়ারি উৎসবের ৮ম দিনে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে মঞ্চস্থ হবে দেশ নাটকের ‘অরক্ষিতা’।
‘দু’পক্ষের বাহুতে সমান শক্তি না থাকলে শান্তিচুক্তি হয় না, হয় একপক্ষের দাসত্বের দলিল’- এই অমোঘ সত্য উঠে এসেছে ‘অরক্ষিতা’য়। মহাভারতে শুক্রাচার্যের মন্ত্র হারানো আখ্যান অবলম্বনে নাটকটি লিখেছেন মাহবুব লীলেন। নির্দেশনা দিচ্ছেন ইশরাত নিশাত।
প্রতিক্ষণ/এডি/ ইসলাম
























