হাবিবের সুরে ক্রিকেটের গানে জোহাদ ও এমিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম

habbশিল্পী হাবিব ওয়াহিদ বর্তমানে খুব বেছে কাজ করেন। অ্যালবামের কাজ আপাতত করবেন না বলে তো ঘোষণা দিয়েই রেখেছেন।

পূর্ব ঘোষণা মতো শুধু চলচ্চিত্রের গান করবেন, তাও আবার নিজের পছন্দ মতো। এসবের বাইরে নিয়মিত বিজ্ঞাপনের কাজ করছেন তিনি।

তবে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আসরকে সামনে রেখে একটি ক্রিকেটীয় গান করলেন এই সংগীত তারকা। ‘চলো বাংলাদেশ’ শিরোনামে এ গানটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

গ্রামীণফোনের জন্য তৈরি করা হয়েছে গানটি। হাবিবের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহাদ ও এমিল। পাশাপাশি কম্পোজিশনে হাবিবকে সহায়তা করেছেন চলতি প্রজন্মের সংগীত পরিচালক প্রিতম হাসান।

এ বিষয়ে হাবিব ওয়াহিদ বলেন, এ গানটি নিয়ে আমি অনেক এক্সাইটেড ও আশাবাদী। কারণ, আমি এ ধরনের কাজ খুব কম করি। এবার গ্রামীণফোনের জন্য গানটি করলাম। খুব শিগগিরই এটির প্রচার শুরু হবে।

তিনি জানান, ‘চলো বাংলাদেশ’ শিরোনামে এ গানটিতে কণ্ঠ দিয়েছে জোহাদ ও এমিল। অসাধারণ গেয়েছে তারা। প্রিতম সঙ্গীতায়োজনে আমাকে সহায়তা করেছে। সব মিলিয়ে গানটি ভিন্নধর্মী হয়েছে। আশা করছি সবার ভাল লাগবে।

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G