হাসপাতালে মৃত শিশু কবরস্থানে জেগে উঠল

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

বার বার মুখ ধোয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভূমিষ্ঠ এক নবজাতককে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। দিয়েছিলেন ডেথ সার্টিফিকেট।তার ডেড সার্টিফিকেট নম্বর ৬৩৭০/১৮০। এমনকি অভিভাবকরা তাকে দাফনের জন্য কবরস্থানেও নিয়ে গিয়েছিলেন।

কিন্তু গোসাল করাতে গিয়েই সবার চক্ষু চড়কগাছ! জেগে উঠল মৃতঘোষিত নবজাতক। শিশুটি বেঁচে আছে।
শনিবার  সকালে বিস্ময়কর এ ঘটনা ঘটে রাজধানীর আজিমপুর কবরস্থানে।
শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হয় শিশুটি। এরপর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
কবরস্থানে নড়ে ওঠায় শিশুটিকে ফের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আজিমপুর কবরস্থানের দায়িত্বরত  এক কর্মকর্তা জানান, শিশুটি জীবিত আছে টের পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা-মা তাকে ঢাকা আবার মেডিকেলে নিয়ে যায়।

নবজাতকের মা সুলতানা আক্তার এবং পিতা জাহাঙ্গীর আলম ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ১০ টায় সুলতানা আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন।

এ ব্যাপারে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মেডিকেলের নবজাতক ওয়ার্ডে আছি, তদন্ত করে দেখা হচ্ছে কী ঘটেছিলো। –

 

 

প্রতিক্ষণ/এডি/ রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G