২২৭৬ জন নিয়োগ দেবে সোনালী ব্যাংক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

sonaliসোনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে দুই হাজার ২৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত:

শিক্ষাগত যোগ্যতাঃ চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বয়সসীমাঃ আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। শুধু মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতনঃ নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। তবে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সর্বসাকল্যে ৩২ হাজার ৩০০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.bb.org.bd) মাধ্যমে।

আবেদনের সময়সীমাঃ আগ্রহী প্রার্থীরা ১৬ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

bank

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G