গ্রীন ম্যাঙ্গো ককটেল

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

গরমে পানি জাতীয় খাবারের চাহিদা খুব বেশি থাকে, কিন্তু একই রকম পানিয় সব সময় ভালো লাগেনা যাদের তারা চট জলদি তৈরী করে ফেলতে পারেন গ্রীন ম্যাঙ্গো ককটেল।

উপকরণ:aam-panna

কাঁচা আম ৪টি, পানি ৮ কাপ, সিরাপ বা চিনি প্রয়োজনমতো,

বিট লবণ ১ চা-চামচ,

লবণ আধা চা-চামচ বা পরিমাণমতো,

কাঁচা মরিচবাটা আধা চা-চামচ,

 পুদিনাপাতা বাটা ১ টেবিল-চামচ,

  খাবার সোডা ১/২ চামচ

 

mojitoপ্রণালি:

প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর হালকা খোসা ছাড়িয়ে  আমগুলোকে কিউব করে কেটে নিন।পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ডারে মিহি না হওয়া পর্যন্ত ব্ল্যান্ড করুন। এবার এতে যোগ করুন কাঁচা মরিচ, সিরাপ বা চিনি প্রয়োজনমতো, স্বাদমতো লবণ, পুদিনা পাতা এবং আইস কিউব। আবারো ভালো করে দু’চারবার ব্লেন্ড করে নিন। এবার গ্রাসে ঢেলে  খাবার সোডা, পুদিনা পাতা, আইসকিউব এবং স্ট্র দিয়ে পরিবেশন করুন সুস্বাদু গ্রিন ম্যাঙ্গো ককটেল।

 

 

 

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G