
৫,২০০ মিটার উচ্চতায় হিমবাহধস, নেপালে আধা ঘণ্টায় ৩০ ফুট বেড়েছে নদীর পানি
তিব্বত সীমান্তঘেঁষা নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে হিমবাহধস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। তাঁদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় একটি হিমবাহের নিচের বড় অংশ ভেঙে পড়ে প্রায় ১ হাজার ২০০ মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। এর সঙ্গে বিপুল পরিমাণ বরফ, পাথর ও পলিমাটি নেমে এসে আকস্মিক বন্যার সৃষ্টি […]
