বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানির সময় বাড়লো

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

benapolদ্রুত পণ্য খালাসের জন্য দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানির সময় বাড়ানো হয়েছে।

বর্তমানে সকাল ৮ টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে। এর আগে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য চলতো।

প্রয়োজনে এ বন্দর দিয়ে ২৪ ঘণ্টা পণ্য খালাসের ব্যবস্থাও করা হয়েছে।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, দেশের চলমান অবরোধ, হরতাল ও বন্দর এলাকায় শ্রমিক আন্দোলন, ধর্মঘটসহ বিভিন্ন ইস্যুতে আমদানি-রফতানি বাণিজ্য ব্যাহত হয়ে আসছিল।

পণ্যবাহী ট্রাক আটকে থাকায় বন্দর এলাকায় ব্যাপক পণ্যজটও সৃষ্টি হচ্ছিল। এতে নিদিষ্ট সময়ে পণ্য পরিবহন করতে না পেরে ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হচ্ছিলেন।

এসব সমস্যা নিরসনে বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস-বন্দরের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এরই প্রেক্ষিতে দ্রুত বাণিজ্য সম্প্রসারণে আমদানি-রফতানির সময় বাড়ানো হয়।

এছাড়া প্রয়োজনে ২৪ ঘণ্টা বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য খালাসের ব্যবস্থাও করা হয়েছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় এ নিয়মে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।

শনিবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৪৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এর আগে টানা অবরোধের মধ্যে ভারত থেকে প্রতিদিন আমদানি হয়েছে ২শ’ থেকে ২৫০শ’ ট্রাক।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা (সুপার) কামরুজ্জামান বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G