আরো তিন কোম্পানি লভ্যাংশ দেবে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Dividend_210296522পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো তিন কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সুত্রে জানা যায়, যে সকল কোম্পানিগুলো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে সেগুলো হলো- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বাংলাদেশ ও সিঙ্গার বাংলাদেশ।

সিনোবাংলা: কোম্পানির পর্ষদ ৩১ অক্টোবর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ২১ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়ায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মার্চ।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৪ পয়সা।

লিন্ডে বাংলাদেশ: কোম্পানির পর্ষদ ৩১ অক্টোবর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ১১০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ৩০ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ৭৫ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২ হাজার ৬০৬ টাকা ৮৬ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ: কোম্পানির পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ২৮ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯১ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৯ পয়সা।

প্রতিক্ষণ/এডি/আসাদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G