সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তা আটক

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৪:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrestজামায়াতের কর্মী সন্দেহে সিরাজগঞ্জে নজরুল ইসলাম নামে এক ভূমি কর্মকর্তাকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের জানপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়।

আটক কর্মকর্তা নজরুল ইসলাম শহরের জানপুর মহল্লার বাসিন্দা ও সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই কর্মকর্তাকে নাশকতাকারী ও জামায়াত সম্পৃক্ততার সন্দেহে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G