‘ঝরা পাতার দিন শেষে’

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৪:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bb-27মাছরাঙা টেলিভিশনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ঝরা পাতার দিন শেষে’। জাকারিয়া সৌখিনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ১৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এ টেলিফিল্ম।

গল্পটা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এক ব্যক্তির। কর্পোরেট জগতের নামজাদা তারকা ছিলেন তিনি কিন্তু একটি ভুল সম্পর্ক তাকে ওলট-পালট করে দেয়।

এরপর থেকে প্রেম, ভালোবাসা, সম্পর্ক শব্দগুলোর ওপর প্রচন্ড ঘৃণা জন্মে। এতটাই ঘৃণা যে, পরিচিত মানুষ থেকেও দূরে চলে যান তিনি। ক্যারিয়ার ছেড়ে হয়ে যান নিভৃতচারী।

এক পর্যটন এলাকায় রিসোর্ট গড়ে সেখানেই জীবনযাপন শুরু করেন। একদিন তার এ রিসোর্টে চাকরি নিয়ে আসে একটি মেয়ে। চঞ্চলা ওই মেয়ে আবারও ওলট-পালট করে দেয় তাকে। এমন গল্প নিয়ে হয়েছে এই টেলিফিল্ম।

একেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- শহীদুজ্জুামান সেলিম, জাকিয়া বারী মম প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G