ধারাবাহিক নাটকে মৌসুমী

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫১ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

mow-2‘চলচ্চিত্রের পাশাপাশি সময় পেলেই নাটকে অভিনয় করি। কিন্তু ব্যস্ততার কারণে ধারাবাহিকে অভিনয় করা হয়ে উঠেনি। তাই এটা আমার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক।’ কথাগুলো বলছিলেন অভিনেত্রী মৌসুমী। তার মানে এই প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

কনা রেজার গল্প অবলম্বনে ‘শূন্য জীবন’ শিরোনামের এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমী।

তবে মজার বিষয় হলো তিনি অভিনয় করেছেন নিজেরই চরিত্রে। অর্থ্যাৎ নাটকে নায়িকা মৌসুমীকেই খুঁজে পাবে দর্শক।

তিনি আরো বলেন, ‘নাটকটিতে দর্শক আমাকে নায়িকা মৌসুমী হিসেবেই দেখতে পাবে। কারণ আমার চরিত্রটি নায়িকা মৌসুমীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।’

অভিনয়ে অারও অাছেন রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, কচি খন্দকার, ড. ইনামূল হক, নূর-এ-আলম নয়ন, ম.ম. মোর্শেদ, মাসুদ মহিউদ্দীন, অয়ন চৌধুরী, নওশাবা, স্বাগতা, মৌসুমী নাগ, অর্ষা, আলভী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনসহ অনেকে।

প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ‘শুন্য জীবন’।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G