চুয়াডাঙ্গায় সংঘর্ষে নিহত এক

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ১২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

Songosso1চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্গাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী নারীদের হামলায় মোছা. আমেনা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আমেনা উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত ছানোয়ারের স্ত্রী।

এ ঘটনায় মোছা. চাইনা বেগম ও আনোয়ারা ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার সকাল ৯টায় পুলিশ নিহতের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G