ট্রেনে কাটা পড়ে তিন মুসুল্লির মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৯:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ পূর্বাহ্ণ

image_176751.trana kata-1নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ইজতেমাগামী তিন মুসল্লি নিহত হয়েছেন। আজ রবিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে রেলওয়ে পুলিশের কমলাপুর থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, সকাল পারাবাত এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে মুসুল্লিরা আখেরি মোনাজাতে যোগ দিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। কুড়িল বিশ্বরোড এলাকা দিয়ে যাওয়ার সময় ছাদ থেকে তিন যাত্রী পড়ে যান।

তিনজনই ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান বলে ওসি মজিদ জানিয়েছেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের দিকে নেমেছে মুসল্লিদের ঢল। বাস, টেম্পো, ট্রেনসহ নানা বাহনে চড়ে ইজতেমা মাঠের দিকে যাচ্ছেন তারা।

প্রতিক্ষণ/এডি/জলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G