সোনালী ব্যাংকের নিয়োগ স্থগিত

প্রকাশঃ জুন ৮, ২০১৫ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

Sonali-bankসোনালী ব্যাংকের প্রকৌশলী ও আইটি পার্সোনাল নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি কাজী রেজাউল হক বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

১২ মে একটি জাতীয় দৈনিকে সোনালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। যাতে ৭টি ক্যাটাগরিতে প্রকৌশলী ও আইটি পার্সোনাল নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়।

আইনজীবী আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ১৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি সার্কুলার জারি করা হয়। সেখানে বলা হয়, চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা না পাওয়া গেলে নাতি/নাতনিদের কথা বলা হয়েছে। কিন্তু সোনালী ব্যাংক নাতি/নাতনিদের কথা বিজ্ঞাপনে উল্লেখ করেনি। তাই এ রিট আবেদন করা হয়েছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন রাজশাহীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর নাতি গোলাম হাক্কানী আলম।

রিটে জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের চেয়ারম্যান, এমডি এবং ডেপুটি জেনারেল ম্যানেজারকে বিবাদি করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G