সুস্বাদু চিকেন বল

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৪:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বল-তৈরির-রেসিপিচিকেন আমাদের প্রায় সবারই প্রিয় একটি খাবার। কিন্তু আমরা সাধারণত দুপুর বা রাতের খাবার হিসেবেই চিকেন খেয়ে থাকি। আজ তাহলে সন্ধ্যার নাস্তায় হয়ে যাক চিকেনেরই একটি রেসিপি ‘চিকেন বল’।

আজকালের জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই চিকেন বল। কিন্তু ঘরে বসে সুস্বাদু এই খাবার কিভাবে তৈরি করতে হয় তা জানেন কি? চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই চিকেন বল।

 

 

 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ কে.জি. মুরগির কিমা
  • ১ কাপ শুকনো ব্রেড ক্রাম্ব / বিস্কিটের গুঁড়ো
  • ৪ টি পেঁয়াজ পাতা (কেটে নেয়া)
  • ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো
  • ১ কাপ ধনে পাতা (কুচি কুচি করে কাটা)
  • ১/৪ কাপ মিষ্টি চিলি সস
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • সামান্য পরিমাণে লবণ
  • তেল-প্রয়োজন অনুযায়ী ( ভাজার জন্য )

প্রস্তুত প্রণালীঃ

  • একটি বড় বাটিতে মুরগির কিমার সাথে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন।
  • এবার প্রয়োজন মত মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত একটু ভিজিয়ে নিতে পারেন।
  • একটি ফ্রাইপ্যানে মাঝারি তাপে তেল গরম করে নিন। কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে। আপনারা চাইলে এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতে ব্যবহার করতে পারেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G