ব্র্যাক ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ

প্রকাশঃ জানুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

brackপ্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড

পদসংখ্যাঃ ০৫

আবেদন প্রক্রিয়াঃ আবেদনের জন্য পদের নাম উল্লেখ করে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, একটি পাসপোর্ট আকৃতির ছবি ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ আবেদন পাঠাতে হবে—হিউম্যান রিসোর্স বিভাগ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ১ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায়। এছাড়া আবেদনপত্রে পদের নাম উল্লেখ করে ব্যাংকের ওয়েবসাইটে মেইল ([email protected]) করতে পারবেন।

আবেদনের সময়সীমা : ১৬ জানুয়ারি ২০১৬

সিনিয়র রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার

যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের সেলস ও ক্লায়েন্ট সার্ভিসে দক্ষতা থাকতে হবে। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন:

b

ক্রেডিট অ্যানালিস্ট

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতরা নিয়োগ পাবেন বাংলাদেশের যেকোনো জেলায়। 

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন:

br

ক্রেডিট ম্যানেজার

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতরা নিয়োগ পাবেন বাংলাদেশের যেকোনো জেলায়। 

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন:

brc

সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার—সেলস গভর্ন্যান্স বা এমআইএস

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ছাড়াও ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও এ-সংক্রান্ত সফটওয়্যারে দক্ষ হতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন:

brck

সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার—সেলস

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন:

brckb

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G