প্রিমিয়ার ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

fggপ্রিমিয়ার ব্যাংক লিমিটেড ডেপুটি ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ট্রেড সার্ভিস অফিসার ও ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগ দিবে।

ডেপুটি ম্যানেজার

এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩৫ বছর। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

ব্রাঞ্চ ম্যানেজার

পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি ছাড়া এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু অনূর্ধ্ব-৪৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

ট্রেড সার্ভিস অফিসার

এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া প্রার্থীদের কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৪০ বছর। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

ক্রেডিট অফিসার

এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া প্রার্থীদের কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন ৪০ বছর বা এর কম বয়সের প্রার্থীরা।  নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘বিডিজবস ডট কম’ এর মাধ্যমে।

আবেদনের সময়সীমাঃ ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G