আইএফআইসি ব্যাংকে নিয়োগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bankম্যানেজমেন্ট ট্রেইনি পদে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত:

যোগ্যতাঃ স্নাতকসহ স্নাতকোত্তর, বিবিএ, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, এসিএমএ, এসিএ অথবা এসিসিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন। ১৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হলেই আবেদন করা যাবে পদটিতে।

বেতন ও কর্মস্থলঃ প্রবেশনকালীন বেতন দেওয়া হবে ৪৫ হাজার ১২০ টাকা। এক বছর প্রবেশনকাল শেষে প্রার্থীদের সিনিয়র অফিসার পদে উন্নত করা হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন আইএফআইসি ব্যাংকের  ওয়েবসাইটের (http://career.ificbankbd.com/apply.php?circular_key=2d70cb806e81176a099e8425c799024a) মাধ্যমে।

আবেদনের সময়সীমাঃ পদটিতে আবেদন করা যাবে ১৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে আইএফআইসি ব্যাংক কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

ific

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G