উচ্চ বেতনে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

bangladesh-bankবাংলাদেশ ব্যাংকের ‘কিউরেটর’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যোগ্যতাঃ ইতিহাস, প্রত্নতত্ত্ব অথবা মিউজিওলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।

অভিজ্ঞতাঃ এ ছাড়া প্রার্থীদের কোনো বিশ্ববিদ্যালয় বা জাদুঘরে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা এবং বিষয়ভিত্তিক জার্নালে চারটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।

বেতনঃ চুক্তিভিত্তিতে সাধারণভাবে দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে মাসিক এক লাখ ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে আলোচনা সাপেক্ষে চাকরির মেয়াদ বাড়ানো যেতে পারে।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ই-মেইল ([email protected]) ঠিকানায়।

আবেদনের সময়সীমাঃ পদটিতে আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞাপনটি দেখুন :

bank
প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G