ভালোবাসা দিবসে হার্টশেপ ভেজিটেবল কাটলেট

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ৩:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রোর

ভালোবাসা দিবসে সারপ্রাইজ দেয়ার জন্য নিশ্চয়ই অনেক কিছুই ভেবে রেখেছেন? রান্নার মেন্যুতে চমক রেখেছেন কি? যদি এখনও ভেবে না থাকেন তাহলে আজই একটি রেসিপি শিখে নিন। শিখে ভালবাসা দিবসে তৈরি করে চমকে দিন ভালোবাসার মানুষটিকে। হার্ট শেপ ভেজিটেবল কাটলেট তৈরি করতে পারেন ভালোবাসা দিবসে। যদিও এটি খেতে ঝাল। তাতে কী হয়েছে? এবারের ভালোবাসা দিবসটি না হয় একটু অন্যরকমই হোক।

উপকরণ:

২টি ছোট বিট
১ টি কাঁচা কলা
২-৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
৪-৫ টেবিল চামচ বাদাম কুচি
১/৪ চা চামচ রসুনের পেস্ট
১ কাপ ব্রেড ক্রাম্বস
তেল
১/৪ চা চামচ গরম মশলা
২টি আলু
১ চা চামচ আদা রসুনের পেস্ট
৪ টেবিল চামচ নারকেল কুচি
লবণ স্বাদমত
ধনেপাতা কুচি
১/২ চা চামচ আমচূর পাউডার

প্রণালী:

১। প্রথমে আলু, বিট, কাঁচা কলা সিদ্ধ করে নিন।
২। এবার সিদ্ধ করা আলু, বিট, কাঁচা কলা ভাল করে ম্যাশ করে নিন।
৩। এবার এর সাথে মটরশুঁটি সিদ্ধ, বেবি কর্ণ সিদ্ধ, বাদাম কুচি, নারকেল কুচি, ধনেপাতা কুচি, আদা মরিচের পেস্ট, রসুনের পেস্ট, গরম মশলা, আমচূর পাউডার এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৪। সবজি ভালো করে মেশানোর পর এতে কর্ণ ফ্লাওয়ার দিয়ে আরও ভালো করে মেশান।
৫। এবার হার্টশেপ কাটারে তেল লাগিয়ে নিন।
৬। সেখানে ম্যাশ করা সবজি দিয়ে দিন।
৭। হার্টশেপ হয়ে গেল কাটার থেকে সবজি নিয়ে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে গরম তেলে দিয়ে দিন।
৮। সস দিয়ে পরিবেশন করুন মজাদার হার্টশেপ ভেজিটেবল কাটলেট।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G