১৭১ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

krishiবাংলাদেশ কৃষি ব্যাংক ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে ১৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য বিস্তারিত দেয়া হলো:

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমান পাস অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি থাকতে হবে এবং কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

বয়সসীমাঃ ঊর্ধ্বতন কর্মকর্তা পদে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ১ জানুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতনঃ জাতীয় বেতনক্রম ২০১৫ অনুযায়ী পদটিতে বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে অন্যান্য সরকারি সুবিধা।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা পদটিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণ করা হবে ৬ মার্চ, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন:

bank

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G