প্রধানমন্ত্রী আপনাকে নাকে খত দিতে বলিনি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

kader siddiqiকৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নাকে খত দিতে বলিনি, সংকট সমাধানে আলোচনায় বসুন।’

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পঞ্চম দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনি সব রাস্তা বন্ধ করবেন না, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন না। দেশের মালিক জনগণ। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছার প্রতি সম্মান দেখান।’

প্রতিক্ষণ /এডি/ছায়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G