পূজায় লুচির রেসিপি

প্রকাশঃ অক্টোবর ৯, ২০১৬ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

rondhon-school-luchi

পূজায় খুব সহজে তৈরী করা যায় লুচি। গরম গরম লুচি আর সাথে নিরামিষ এর নানা পদ যেন অমৃত মনে হয়। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই লুচি।

উপকরণ

ময়দা তিন কাপ

কালিজিরা সামান্য

তেল পরিমাণমতো

ঘি সামান্য

গুঁড়া দুধ তিন চা চামচ

লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে ময়দা, ঘি, কালিজিরা, দুধ ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার গরম পানি দিয়ে ময়দার এই মিশ্রণ মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন।

এরপর ময়দার এই ডো দিয়ে ছোট ছোট লুচি বেলে নিন। প্যানে একই সঙ্গে তেল ও ঘি দিন। এবার গরম তেলের মধ্যে লুচিগুলো বাদামি করে ভেজে নিন। সবশেষে নিরামিষ বা হালুয়ার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে লুচি।

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G