সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৫:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rofiqulএই সরকারের পতন না হওয়া পর্যন্ত খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন তা চলছে এবং চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে হরতালের সমর্থনে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখা এ সমাবেশের আয়োজন করেন।

তিনি হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে বলেন, এক মন্ত্রীর হুমকিতে খালেদা জিয়াকে এই সরকার গ্যাস, বিদ্যুৎ, পানি বিচ্ছিন্ন করে হত্যার ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা হাইকোর্টের পক্ষ থেকে একজন বিচারপতিরও সুয়োমোটো রুল দেখতে পেলাম না।

তিনি বলেন, যে মন্ত্রী খালেদা জিয়াকে খাবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সেই আমাকে টকশোতে চোখ উপড়ে ফালানোর হুমকি দিয়েছিল।

প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো মহলের প্রভাবে দেশের এই পরিস্থিতিতে জোর করে কোনো কোর্ট বসাবেন না। যদি জোর করে কোর্ট বসান তাহলে আপনার বিবেকের কাছে দায়ী থাকবেন।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হবে ।

তিনি আরও বলেন, দেশের মানুষকে রক্ষার স্বার্থে যে আন্দোলন চলছে চলমান আন্দোলনেই জনগণের দাবির মুখে ১৩ ফেব্রুয়ারির মধ্যেই এই অবৈধ সরকারের পতন হবে। তিনি জাতীয়তাবাদী শক্তিকেই স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট রেজাউল করিমসহ কয়েকশ আইনজীবী।

প্রতিক্ষণ /এডি/নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G