৩ দিনের সফরে ভারতে এরশাদ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ershadএকটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ভারত গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি মঙ্গলবার সকাল ১১টার দিকে ভারতের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এরশাদের সফরসঙ্গী হিসেবে সাথে গেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার।

এরশাদের প্রেস এ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত সফরে একটি বিয়ের দাওয়াতে স্যার (এরশাদ) ভারত গেছেন।’ এরশাদ শুক্রবার দেশে ফিরবেন বলে জানান সুনীল শুভরায়।

প্রতিক্ষণ /এডি/বাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G