ঈশ্বরদীতে ইজিবাইকে পেট্রোল বোমা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ অপরাহ্ণ


ishurdiডেস্ক, প্রতিক্ষণ ডট কম

ঈশ্বরদীতে যাত্রীবাহী ইজিবাইক বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। এতে আগুন লেগে গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং চালক তুহিন সামান্য আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় কয়েকজন যুবক মুখবাঁধা অবস্থায় ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে একটি ইজিবাইকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আবারো ফাঁকা গুলি চালিয়ে পরে ঈশ্বরদী থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে, এ ঘটনার পরপরই ছাত্রলীগ শহরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের করে।

প্রতিক্ষণ/এডি/তুসার

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G