স্থগিত অগ্রণী ব্যাংকের পরীক্ষা ৯ জুন

প্রকাশঃ মে ২৩, ২০১৭ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে।

এই পরীক্ষা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব গণমাধ্যমকে বলেন, ‘আগামী ৯ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি আরো বলেন, ‘সকাল এবং বিকেল দুই শিফটের পরীক্ষা একইসঙ্গে নেয়ার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামী ৯ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠিকভাবে জানানো হবে।’

পরীক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় শুক্রবার দুই ভাগে এই পরীক্ষার ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ভাগের পরীক্ষা শুরুর আগেই একটি পত্রিকার অনলাইন সংস্করণে প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে খবর আসে। ফেইসবুকেও অনেকে ‘ফাঁস হওয়া প্রশ্নের’ ছবি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এই পরিস্থিতিতে সকালের অংশের পরীক্ষা হয়ে যাওয়ার পর আয়োজক কর্তৃপক্ষ বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায় নির্ধারিত দ্বিতীয় অংশের পরীক্ষা স্থগিত করে। দুই ভাগ মিলিয়ে মোট দুই লাখ ৩ হাজার চাকরিপ্রত্যাশী এই পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সকালে ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন প্রায় এক লাখ চাকরি প্রত্যাশী। ইত্তেফাক অনলাইন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G