পুলিশ দুটি লাশ ফেলার ক্ষমতা রাখে:ডিআইজি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৮:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

 একটি লাশ পdownload (3)ড়লে এর পরিবর্তে দুটি লাশ ফেলে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম।আজ বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরি​স্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। র‌্যাব-১১ আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম মহাসড়ক পাহারা দিতে স্থানীয় জনগণকে অনুরোধ জানান।

কুমিল্লার জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়া, ১০ বিজিবি কমান্ডার জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিমসহ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G