বিএসসিসিএল’র মুনাফ বাড়লেও কমেছে ইস্টার্ন ক্যাবলের

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

DSE

 

 

 

 

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মুনাফা গত অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) কমলেও বেড়েছে ইস্টার্ন ক্যাবলের।

সম্প্রতি প্রকাশিত কোম্পানি দুটির অর্ধবার্ষিকীর (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: অর্ধবার্ষিকীতে এ কোম্পানিটির মুনাফা হয়েছে ৫ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.৬৪ টাকা।

অন্যদিকে, গত তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানিটির মুনাফা হয়েছে ২ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১০ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৬৯ টাকা।

ইস্টার্ন ক্যাবল: অর্ধবার্ষিকীতে এ কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৭০ টাকা।

অন্যদিকে, গত তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৫২ টাকা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G