নাশকতা রোধে সারাদেশে ২৮৯ প্লাটুন বিজিবি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৮:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Narayangonj--Jahid--07এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলমান অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এছাড়াও জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৫৫ প্লাটুন বিজিবি প্রস্তত থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা প্রতিক্ষণকে জানান, শনিবার এসএসসি পরীক্ষা ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। শনিবার সকাল ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল শুরু করবেন।
তিনি জানান, এর মধ্যে এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য রাজধানী ঢাকায় ১৬ প্লাটুন এবং ঢাকার বাইরে পুরো দেশে ১৩২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।এসএসসি পরীক্ষা ছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে ১৪১ প্লাটুন বিজিবি। এর মধ্যে দেশজুড়ে বিভিন্ন এলাকায় ৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি মহাসড়কের নিরাপত্তায় মোতায়েন করা হবে ৯০ প্লাটুন বিজিবি।
রাজধানী ঢাকায় মোতায়েনকৃত প্লাটুনগুলো দায়িত্ব পালন করবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু দেশের বাইরের প্লাটুনগুলো সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তা টহলে থাকবে।
বিজিবির মুখপাত্র মুহম্মদ  জানান, জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৫৫ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। যা সারা দেশে মোতায়েন করা

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G