শপথ নিলেন চলচ্চিত্র সমিতির শিল্পীরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৮ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

563062বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে শপথ নিলেন শাকিব খান। পুনরায় নির্বাচিত সভাপতি শাকিব খানের পাশাপাশি শপথ নেন নতুন সাধারণ সম্পাদক অমিত হাসান, সহ-সভাপতি ওমর সানি, কার্যনিবাহী সদস্য মৌসুমী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডন প্রমুখ।

শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব গ্রহণ করেন।

দ্বিতীয়বার শিল্পী সমিতির সভাপতি পদে শপথ নিয়ে শাকিব বলেন, ‘শিল্পীরা আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছেন, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।

শিগগিরই একটি বনভোজন করার পরিকল্পনা আছে আমাদের। নবীন-প্রবীণদের নিয়ে শিল্পীদের কল্যাণে ভালো কিছু কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা আশা করছি।’

শাকিব খান, অমিত হাসান, ওমর সানি ছাড়াও শপথ গ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি নাদের খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শানু সিবা, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য আলীরাজ, ফরহাদ, জেসমিন, আমির সিরাজী, আমিরা, রাকিব খান সুশান্ত, ববি ও শহীদুল আলম সাচ্চু।

শপথ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম, সাবেক সাধারণ সম্পাদক মিশা সওদাগর, নির্বাচন কমিশনের প্রধান মিজু আহমেদ, সদস্য নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহীদুল হারুন এবং সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান।

দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি শাকিব খানকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান মিজু আহমেদ। এরপর শাকিব খান নির্বাচিত সবাইকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন শাকিব।

প্রতিক্ষণ/এডি/ ইমরান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G