আজ আবার ‘ট্র্যাজেডি পলাশ বাড়ি’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexবুধবার সন্ধ্যা সাড়ে ৬টা ও সোয়া ৮টায় ‘ট্যাজেডি পলাশ বাড়ি’ নাটকের দুটি প্রদর্শনী হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

গার্মেন্টস শ্রমিক এক নারীর সুখ, দুঃখ, হাসি, কান্নার কথা উঠে এসেছে এ নাটকে। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট মঞ্চস্থ করতে যাচ্ছে এটি।

গেল বছরের ৩০ ডিসেম্বর নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর গত ৮ জানুয়ারি নাটকটির আরও দুটি প্রদর্শনী করে প্রাচ্যনাট।

বুধবার নাটকটির ৪র্থ মঞ্চায়ন হতে যাচ্ছে। এটি প্রাচ্যনাটের ২৯তম প্রযোজনা।

নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করছেন পারভিন সুলতানা কলি, পারভীন পারু, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, প্রদ্যুৎ কুমার ঘোষ, সুদীপ বিশ্বাস, গোপী দেবনাথ, মনির প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G