বন্দুকযুদ্ধের নামে গণহত্যা চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

lebar partyবন্দুকযুদ্ধের নামে সরকার সারাদেশে গণহত্যা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি।

এক যুক্ত বিবৃতিতে লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জি: ফরিদ উদ্দিন মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী ও সাংগঠনিক সম্পাদক এড. ফারুক রহমান বলেন, স্বৈরাচারী সরকার দেশের সংবিধান ও আইন লংঘন করে পরিকল্পিত ভাবে সারাদশে ২০ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ জনগণকে হত্যা করছে।

এভাবে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান স্বৈরাচারী সরকারও টিকে থাকতে পারবে না।

তারা বলেন, গণদাবিকে পাশ কাটিয়ে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার ও দলীয় সন্ত্রাসীদের মাঠে নামিয়ে বিরোধী দলের যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং গণহত্যা ও গণপ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে ২০ দলীয় জোট ঘোষিত আন্দোলন সফল করার জন্য তারা জনতার প্রতি আহবান জানান।

তারা অবিলম্বে লেবার পার্টির কারাবন্দি চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরানসহ সকল রাজবন্দির মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি দাবি করে।

প্রতিক্ষণ /এডি/কাকন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G