বর্ধিত ৪৮ ঘন্টার হরতাল চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৮:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hortalবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের পর ৪৮ ঘণ্টার হরতাল দ্বিতীয় দিনের মতো চলছে। হরতাল চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। মঙ্গলবার ৭২ ঘণ্টার হরতালের শেষ দিন ছিল। পরে আরও ৪৮ ঘণ্টার হরতাল বাড়ানো হয়।

মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ৪৮ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি এ হরতাল পালন করা হবে।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে, গুলি করে অসংখ্য নেতা-কর্মীকে পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং এখনো পর্যন্ত অবৈধ সরকার গণদাবি মেনে না নেওয়ায় আমাদের অঙ্গীকার অনুযায়ী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।

হরতালে সারাদেশে সকাল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলায় দূরপাল্লার যান চলাচল কম থাকলেও, মোটামুটি স্বাভাবিক অভ্যন্তরীণ রুটে। হরতাল-অবরোধকে ঘিরে অপ্রীতিকর রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে।

সকালে হরতালে রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে যানবাহনগুলোতে যাত্রী সংখ্যা কম। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল তেমনটি চোখে পড়ার মতো না।

ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ের পর সেগুলো ছাড়ছে। তবে গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। একইভাবে দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি।

এদিকে দেশের বিভিন্ন জেলায়ও চলছে শান্তিপূর্ণ হরতাল। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যেও হরতাল-অবরোধের সমর্থনে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা সদর, নগর-মহানগরগুলোতে কিছু হালকা যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে।

হরতালের কারণে বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে শুক্র ও শনিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি রোববার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল ২০ দলীয় জোট। পরে গত বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩৬ ঘণ্টার বাড়ানো হয়।

প্রতিক্ষণ /এডি/মোমেন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G