জব্বারের বলীখেলায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০২৬ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে আবারও সেরার মুকুট জিতেছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে রাশেদ বলীকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। জমজমাট ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই প্রতিযোগী। দীর্ঘ ২৪ মিনিট ২৬ সেকেন্ডের লড়াই শেষে রাশেদ বলীকে পরাস্ত করে বিজয়ী হন বাঘা শরীফ।

এর আগে প্রথম সেমিফাইনালে মিঠুকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ বলী। অন্য সেমিফাইনালে বাঘা শরীফের প্রতিপক্ষ ছিলেন শাহ জালাল। সমঝোতার ভিত্তিতে সেই লড়াইয়ে বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হন গত দুই আসরের দুই পরিচিত প্রতিদ্বন্দ্বী বাঘা শরীফ ও রাশেদ।

তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে জয় পান মিঠু।

জানা গেছে, রানারআপ রাশেদ বলীর বাড়ি কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামে। চ্যাম্পিয়ন বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে।

বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠ ও আশপাশের এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। বৈশাখী মেলায় দিনভর দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেনাকাটা, খাবারের স্টল ও নানা বিনোদন আয়োজন মিলিয়ে পুরো এলাকা ছিল প্রাণবন্ত।

এবারের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০৮ জন বলী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল বাংলালিংক ।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G