ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামিটের এলএনজি সরবরাহ

প্রকাশঃ আগস্ট ১৪, ২০২৬ সময়ঃ ১০:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৬ অপরাহ্ণ

সামিট এলএনজি টার্মিনাল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাঠানো শুরু করে।

সামিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সরবরাহ বাড়ানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটি প্রায় পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে। তখন প্রতিদিন প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার লক্ষ্য রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা কিছুটা বাড়বে। এর ফলে উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা পাওয়ার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমতে পারে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনালের নিজস্ব সক্ষমতা এবং জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সীমাবদ্ধতা বিবেচনায় রেখে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বজায় রেখেই সরবরাহ বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার প্রস্তুতি রয়েছে তাদের।

প্রতিষ্ঠানটির ভাষ্য, শিল্পের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সামিট।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G