রাজধানীর পর এবার চট্টগ্রামেও চালু হচ্ছে নারীদের জন্য পিংক বাস

প্রকাশঃ আগস্ট ২০, ২০২৬ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

Pink Bus for womenনারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ তৈরি করতে চালু হচ্ছে বিশেষ বাসসেবা। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও এ সেবার উদ্বোধন করা হবে।

চট্টগ্রামে প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে কার্যক্রম শুরু হবে। সকাল ১০টায় কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস দুটির উদ্বোধনী অনুষ্ঠান হবে। পরে বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত নির্ধারিত পথে চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর। তিনি জানান, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করা হচ্ছে।

এরশাদ উল্লাহ বলেন, প্রথমে শুধু ঢাকায় এই সেবা চালুর পরিকল্পনা থাকলেও পরে চট্টগ্রামকেও কর্মসূচির আওতায় আনা হয়েছে। নগরীর জন্য দুটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে এবং উদ্বোধনের পর থেকেই সেগুলো নির্ধারিত রুটে চলবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চট্টগ্রামেও বিশেষ নারী বাসসেবা চালু হচ্ছে। উদ্বোধন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ঢাকার বিশেষ মহিলা বাসসেবারও উদ্বোধন করা হবে। সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বিআরটিসি সূত্র জানিয়েছে, গোলাপি রঙের এসব বাস পরিচালনায় চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে নারীদের জন্য তুলনামূলক নিরাপদ গণপরিবহন নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

উদ্বোধনের পর নির্ধারিত সময় ও রুট অনুযায়ী বাসগুলো চলাচল করবে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে দেশের আরও বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ বাসসেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G