কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আগামী ২০ আগস্ট সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার সুযোগ থাকবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে ১১২ টাকা ফি টেলিটক মোবাইল নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে নিয়োগের তথ্য

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদটি ১৬তম গ্রেডের। এ পদে বেতন স্কেল ৯ হাজার থেকে ২২ হাজার ৪৯০ টাকা। পদটিতে শূন্যপদের সংখ্যা ২টি।
প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন।
এ ছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং বাংলায় কমপক্ষে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
কারা আবেদন করতে পারবেন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। তবে আবেদনকারীকে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২০২৬ সালের ১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।
নিয়োগপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করতে হবে। তাই ওই এলাকায় কাজ করার মানসিক প্রস্তুতিও থাকতে হবে।
আবেদনের সময় ও পদ্ধতি
অনলাইনে আবেদন শুরু ২০ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা।
আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত নিয়মে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ফি হিসেবে ১১২ টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময় প্রার্থীর সাম্প্রতিক ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল রাখতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, শর্ত ও নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ সময়ের অপেক্ষা না করে যোগ্য প্রার্থীদের আগে থেকেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি / এডি / শাআ























