জাবির ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

-jahgirnagar-university_37008_41375জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জুলফিকার নাইনকে লাঞ্ছিত করার দায়ে ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

পরে রাতেই উপাচার্যের বাসভবনে ডিসিপ্লিনারি সভা শেষে সিন্ডিকেট সভায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ফয়সাল রাব্বী রিয়াদ, অনিক শোভন বালা সনেট, আমিনুর রহমান তকি, আরিফ আহমেদ মাফি, মো. সুমন। এরা সবাই মার্কেটিং বিভাগের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে ফয়সাল রাব্বী রিয়াদ ছাত্রদল কর্মী।

উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ বুধবার (১১ ফেব্রুয়ারি) ছাত্রদল কর্মী ফয়সাল রাব্বী রিয়াদকে আটক করতে এসে তার বন্ধুর হাতে লাঞ্ছিত হন সহকারী প্রক্টর সিকদার মো. জুলকার নাইন। এ ঘটনায় ফয়সাল রাব্বী রিয়াদ ও তার বন্ধু অনিক শোভন বালা সনেটকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G