বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bsfদিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নজরুল ইসলাম (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন।

সোমবার সকাল ৭টার দিকে এ হত্যাকাণ্ড হয়। নজরুল ইসলাম উপজেলার চাপড়া গ্রামের আব্দুল গণির ছেলে।

২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জাহিদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে নজরুল ইসলামসহ কয়েকজন অচিন্তপুর সীমান্তের ২৯৫ নং মেইন পিলারের কাছে জমিতে ধান রোপন করতে যায়। এ সময় ভারতের ৯৬ বিএসএফের ঘুরছি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়লে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নিহত হয়।

এ সময় বিএসএফের সদস্যরা নজরুল ইসলামের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এতে বিএসএফের গুলিতে আহত হন সাহাজুল নামে আরেক বাংলাদেশি। সঙ্গীরা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া বিএসএফ সদস্যরা আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।

বিজিবি অধিনায়ক কর্নেল জাহিদুর রশিদ জানান, নিহতের বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ হয়েছে। দিনের বেলায় কিভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে-তা তদন্ত করতে বিএসএফের উচ্চপর্যায়ের একটি কমিটি তদন্ত করতে ঘটনাস্থলে আসছেন।

প্রতিক্ষণ /এডি/রতন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G